ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ১১:৫৮

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বেশী দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন'২০০৯ অনুযায়ী এক ব্যবয়াসীকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় নন্দীগ্রাম পৌর এলাকার নামুট কড়িতলা তিন রাস্তার মোড়ে 'মাসুদ স্টোর' নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন অবৈধ পেট্রোল মজুদ এবং বেশি দামে বিক্রির সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাসুদ রানাকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোহান সরকার। অভিযান পরিচালনার ক্ষেত্রে তাকে সার্বিক সহযোগীতা করেন সঙ্গীয় পুলিশ ফোর্স

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, অবৈধ পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে 'মাসুদ ষ্টোর' নামক এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এসময় উপজেলার সকল ব্যবসায়ীকে আইন বহির্ভূত সকল কর্মকাণ্ড থেকে দুরে থাকার আহ্বান জানান।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির