রাজস্থলীতে আন্তজার্তিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার ঘর ঠাই স্বপ্ন পূরণ
ইসলামিক সলিডারিটি গেমসে রুপাজয়ী টেবিল টেনিস খেলোয়াড় দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া মারমা নারী খই খই মারমার পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। সে ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে পাঁকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি মোতাবেক আধা পাঁকা ঘর নির্মাণে প্রায় সমাপ্তের পথে বর্তমানে।
রাঙামাটির রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ রাজস্থলী উপজেলার চুশাক পাড়ায় খই খইয়ের গ্রামের বাড়ির চলমান নির্মান ঘর পরিদর্শন করেন। কাজের নির্মাণাধীন ঘর ঘুরে দেখেন তৈরি করা পাকা বাড়ী টি।
রাজস্থলীর দুর্গম চুশাক পাড়ায় জন্ম খই খইয়ের বাবা ক্যহ্লাখই মারমা পেশায় কৃষক। গ্রামের ছোট মেয়েটি এখন দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে রুপা জিতেছেন খই খই। দক্ষিণ এশিয়ার বাইরে কোনো প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম টেবিল টেনিস পদক। গত ইসলামিক সলিডারিটি গেমসে নারী এককে সাদিয়া রহমান মৌ খেলেছিলেন কোয়ার্টার ফাইনালে।
খই খই মারমার জুমচাষী বাবা ক্যহ্লাখই মারমা বলেন, তাঁর মেয়ে দেশের হয়ে খেলে সম্মান এনেছেন। পাশাপাশি তিনি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এটা তাঁর অনেক গর্বের।
গাইন্দ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এক্রয়ছিং মারমা বলেন, ‘খই খই মারমা অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। সে আমাদের গ্রামের গর্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য পাকা বাড়ি নির্মাণের আশ্বাস দেওয়ার পর এবার তার স্বপ্ন পূরণ হলো। আমরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, খই খই মারমা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেন। আবেদনের বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি রাজি হন। ঘর নির্মাণের জন্য জায়গা দেখা হয়েছে। তবে কত টাকার বাজেটে ঘর নির্মাণ করা হবে,সেটা সিদ্ধান্ত করে আজ তার ঘর নির্মাণের উদ্যােগ হাতে নিয়েছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
বর্তমানে ঘরের কাজ চলমান রয়েছে। সম্পুন্ন ঘর নির্মিত হলে আনুষ্টানিক ভাবে খই খই ছাই মারমা কে ঘর হস্তান্তর করা হবে। সরকারের উপহার হিসেবে খই খই মারমা কে ঞর উপহার দেওয়ার পর তার পরিবারের সদস্যরা অত্যান্ত খুশি এবং তাদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। অগ্রহারা হয়ে পড়েন রুপাজয়ী টেবিল টেনিস খেলোয়ার খই খই সাই মারমা বাংলাদেশ গৌরব সুনাম বয়ে এনেছে।৷ ভবিষ্যৎ তার টেবিল টেনিস খেলার কৃতিত্ব মধ্যে দিয়ে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই। দুর্গম পাহাড় হতে শৈশবের বেড়েই উঠা খই খই মারমা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস
যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার চেষ্টা, পিকআপসহ চালক আটক
মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
কুড়িগ্রামে পাঁচ শতাধিক জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির
আত্রাইয়ের সৌদি আরবের সোফা তৈরির কারখানায় নিহত ৭ জনের মরদেহ দেশে আসছে আজ
শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার থেকে যুবক উদ্ধার, পরিচয় নিশ্চিত
মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ
মান্দায় বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে
মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা
দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭
আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন
ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার
Link Copied