ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের সহোযোগিতায় শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপনঃ


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ৩:৩৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর  ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রাব্বানী (ছবি), এর সভাপতিত্বে উত্তম মন্ডল এর সঞ্চালনায় এসএসবিসি প্রকল্প ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের সহযোগিতায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন। দুপুর ১২.০০টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা দেন এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন এর ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট ও সিনিয়র ডিরেক্টর অপারেশন মিঃ চন্দন জেড গমেজ। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক এসএসবিসি প্রকল্প ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সদস্যরা। 
উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের চলমান প্রকল্প এসএসবিসি প্রকল্পের কার্যক্রম পোস্ট মনিটরিং ভিজিট হিসেবে সকাল ১০টায় উপজেলা প্রশাসন, স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটির প্রতিনিধিগণ ইউনিয়ন পরিষদের সিপি কমিটির সদস্য ও চেয়ারম্যানগন ও যুব প্রতিনিধি, কিশোর কিশোরী ক্লাবের সদস্য, কাজী,  ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিকসহ নারী উদ্যোক্তাদের  সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

Aminur / এমএসএম

হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু

নোয়াখালীতে দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

বারহাট্টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

স্ত্রীর পরকীয়ার জের ধরে চাচাতো ভাইকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

অন্যায়ের প্রতিবাদ করাই সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হলো শাহাদাত হোসেনকে

পুলিশের মাদক নির্মূল অভিযান প্রশ্নবিদ্ধ অধরাই শীর্ষ তালিকাভুক্ত কারবারিরা

কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোমনায় ভয়াবহ লোডশেডিংয়ে বিপাকে ব্যবসায়ী ও পরীক্ষার্থীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা পেয়েছে মধুখালী ছাত্রদল

অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহিতার সংকটে উদ্বেগ বাড়ছে

‎জাতীয় সেমিনার ও আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত