দাকোপে প্রেমিকার মায়ের হাতে লাঞ্চিত প্রেমিকের আত্নহত্যা
খুলনার দাকোপে প্রেমিকার মায়ের হাতে শাররীকভাবে লাঞ্চিত হয়ে ক্ষোভে অভিমানে আত্নহত্যার পথ বেছে নিলেন মিঠুন গাইন (২৭)। স্বজন ও এলাকাবাসী শশ্মানে মরদেহ সামনে রেখে মানববন্ধন করে অভিযুক্ত পরিবারের বিচার দাবী করেছেন।
দাকোপের সাহেবের আবাদ গ্রামের পলাশ গাইনের পুত্র মিঠুন গত ২১ এপ্রিল দুপুরে নিজ বাড়ীতে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে দাকোপ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় দাকোপ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। ২২ এপ্রিল বুধবার সন্ধ্যায় মরদেহের শেষ কাজের জন্য শশ্মানে নেওয়া হলে মিঠুনের স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে সেখানে তাৎক্ষনিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আত্নহত্যা প্ররোচনায় জড়িতদের বিচার দাবী করা হয়। জানা যায় একই এলাকার প্রসাদ রায় ওরফে গোসাইয়ের কন্যা সিমান্তি রায়ের সাথে মিঠুনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকা সিমান্তি রায়ের মা শংকরি রায় প্রকাশ্যে মিঠুনকে জুতা পিটা করে। মিঠুনের পরিবারের অভিযোগ কেবল জুতা পিটা করে ক্ষ্যান্ত হয়নি তারা। মোবাইলে হুমকি ধামকি এবং স্থানীয় প্রভাবশালীদের দিয়ে ভয়ভীতি দেখাতে থাকে। যে কারনে ক্ষোভ অভিমান আর হতাশা থেকে সে আত্নহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় এমন দাবী করেছেন তারা। প্রতিবাদ সমাবেশে মিঠুন আত্নহত্যায় প্ররোচনায় জড়িত গোসাই পরিবারকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে বক্তৃতা করেন ইউপি সদস্য প্রশান্ত রায়, ইউনিয়ন বিএনপিনেতা সুদাম মন্ডল, রজত গাইন, দীপিকা গাইন, মিতা গাইন, তারক গাইন, শংকর গাইন, তন্ময় রায়, সুদাম রায়, জয়ন্ত রায়, দেবদাশ গাইন, প্রবির ব্যানার্জী, নিপা গাইন, তীর্থ গাইন, ত্রীদিপ গাইন, সুকান্ত রায়, কৃষ্ণেন্দু সরদারসহ আরো আনেকে। অপরদিকে এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত গোসাই পরিবারে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা যায় মিঠুন আত্নহত্যার পর থেকে তারা গাঁ ঢাকা দিয়েছেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা