সাতকানিয়ার নতুন ইউএনও এনামুল হাসান,খোন্দকার মাহমুদুল হাসানকে খাগড়াছড়ির মহালছড়িতে পদায়ন
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।
একই সঙ্গে সাতকানিয়ায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হাসান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সদ্য বদলিকৃত ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানকে মহালছড়ি উপজেলায় দায়িত্ব প্রদান করা হয়েছে। অপরদিকে, সাতকানিয়ায় যোগদান করতে যাওয়া এনামুল হাসান এতদিন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত অবস্থায় ছিলেন। তাঁর নিজ জেলা নোয়াখালী ।
এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতা অর্পণ করা হয়েছে, যার মাধ্যমে তারা সার্টিফিকেট মামলা পরিচালনা করতে পারবেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং জনস্বার্থে তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied