ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রতিপক্ষের হয়রানি থেকে রেহাই পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১:৩৭
চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় এক ব্যক্তির বসতবাড়ি থেকে ১০টি কংক্রিটের পিলার, পুকুর থেকে মাছ এবং বাগান থেকে বিভিন্ন জাতের ফল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করে দৈনিক চট্টগ্রাম সংবাদ হলরুমে রোববার (৬ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী এওচিয়া ৪নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মৃত দুলা মিয়ার ছেলে আব্দুল মোমেন।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তফসিলের (মৌজা-এওচিয়া, আর.এস ৮৮০নং খতিয়ানের আরএস ৪২০ দাগের Corresponding to বিএস ৯৮৩নং খতিয়ানের বিএস ৩২৪১ দাগের জমি) বাড়ি/ভিটা আমার মৌরশী স্বত্ব, দখল বিদ্যমান আছে। একই এলাকার আহমদ হােসেন, খুরশিদা বেগম, ছকিনা বেগম, আবু জাহেদ, রেনু আরা, জসিম উদ্দীন ও সাখাওয়াত হােসেন রিপন গত ৩ মে রাত ১১টার দিকে আমার ভােগ-দখলীয় বাড়ি/ভিটায় এসে ৫০ হাজার টাকা মূল্যের ১০টি কংক্রিটের পিলার, ৪০ হাজার টাকা মূল্যের পুকুর থেকে মাছ ও বাগান থেকে কলা-আমসহ বিভিন্ন জাতের ফলমূল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলে মােহাম্মদ হােসেনকে ধারালাে অস্ত্র ধারা কুপিয়ে ও আঘাত করে রক্তাক্ত ফুলা জখম করে এবং পরিবারের সকল সদস্যকে কিল-ঘুষি ও লাথি ম‍ারে এবং প্রাণনাশের হুমকি দেয়।
 
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তারা পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, উক্ত তফসিলের জায়গা নিয়ে অভিযুক্তদের সাথে ভুক্তভোগীর বিরোধ চলে আসছে। স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দিলে অভিযুক্তরা সাড়া না দেয়ায় বিষয়টি সুরাহা হয়নি।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন