অন্যায়ের প্রতিবাদ করাই সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হলো শাহাদাত হোসেনকে
ঢাকার সাভারের বাখুত্তা এলাকার দরিদ্র পরিবারের সন্তান শাহাদাত হোসেন সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে নিষ্ঠার সাথে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিশেষ করে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তার অবস্থান ছিল ‘জিরো টলারেন্স’। এ কারণে দীর্ঘদিন ধরে এলাকার কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ চলছিল।
গত ১৬ এপ্রিল স্বপ্ন নিবাস হাউজিং প্রকল্পের মালিকপক্ষ শাহাদাতকে ফোন করে জানায়, সেখানে কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করছে। পরিস্থিতি মোকাবেলায় শাহাদাত ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে ৫০-৬০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় গুরুতর আহত শাহাদাত প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। প্রাথমিকভাবে কিছুটা সুস্থ মনে হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে মোহাম্মদপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল তিনি মারা যান।
চিকিৎসকরা জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা ব্যয়ে ছাড়ও দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শাহাদাতের মা বলেন, “আমার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
নিহতের স্ত্রী বলেন, “আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার দুইটি ছোট সন্তান, যার মধ্যে একটির বয়স মাত্র ৬ মাস। এখন আমি কোথায় যাব?” তিনি অভিযোগ করেন, কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করতে গেলে প্রথমে তাকে দাফন সম্পন্ন করতে বলা হয়, যা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সজীব, আনিস, সাইফুল, আলামিন, রাসেল, সুলেমানসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিরা জড়িত।
নিহতের পরিবার সংশ্লিষ্ট সকলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা রাজনৈতিক নেতৃত্বের কাছেও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied