ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

স্ত্রীর পরকীয়ার জের ধরে চাচাতো ভাইকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ৪:৪২

খুলনার পাইকগাছায় স্ত্রীর পরকীয়ার জের ধরে চাচাতো ভাইকে হত্যার ঘটনায় স্বামী প্রকাশ সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী এ রায় ঘোষনা করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আদালত এ আদেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী প্রকাশ সরদার (৪০) উপজেলার খড়িয়া গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর। দীর্ঘদিন ধরে তার স্ত্রী রূপা (৩৩) সরদারের সঙ্গে সুখেন সরদার(৩৫) নামের এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে কলহ চলছিল। এরই জের ধরে প্রকাশ সরদার ২০২২ সালের ৭ মার্চ ঘটনার দিন তিনি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও পরে গোপনে ফিরে এসে ওত পেতে থাকেন সুকেন সরদারের ঘের বাড়িতে। এরপর সুকেন সরদার ঘের বাড়িতে প্রবেশ করলে গুপ্তি দিয়ে কুপিয়ে হত্যা করে প্রকাশ সরদার। এ ঘটনায় ২০২২ সালের ৮ মার্চ নিহতের মা আমেলা রানী সরদার পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১লা জুন তদন্ত শেষে চার্জশীট দাখিল করে পুলিশ। ওই বছরের আগষ্টে আদালতে চার্জ গঠন হয়। মামলার স্বাক্ষর গ্রহণ ও বিচার চলাকালীন সময়ে আসামী প্রকাশ সরদার স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।

খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর চৌধুরী তৌহিদুর রহমান তুষার বলেন, এ মামলায় ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হয়। আসামী প্রকাশ সরদারের দেওয়া স্বীকারোক্তি মূলক বক্তব্য অনুসারে, স্ত্রীর সাথে প্রকাশ সরদারের  চাচাতো ভাই সুকেন সরদারের পরকীয়ার ঘটনা জানতে পেরে সুকেন সরদারকে হত্যা করে প্রকাশ সরদার। এ ঘটনায় বিজ্ঞ আদালত স্ত্রী রুপা সরদারকে খালাস ও প্রকাশ সরদারকে যাবজ্জীবন দণ্ড প্রদান করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’