ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৬ দুপুর ১:১২
উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেড এবং অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড-এর সঙ্গে হিট প্রকল্পের সাথে সম্পাদিত চুক্তি অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলসমূহে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।  
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট (হিট) এর অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ উচ্চগতির নেটওয়ার্ক স্থাপন করা হবে।  
 
 গত বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন হল-এ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়েসমূহে ডিজিটাল সংযোগের অংশ হিসেবে প্রথমে অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করছি। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিস্টেম উন্নয়নে এক বিশাল দিগন্ত উন্মোচিত হবে। আমাদের ছাত্ররা এর সুফল ভোগ করবে। 
 
এসময় আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী জানান, এই চুক্তি বাস্তবায়িত হলে হলসমূহের প্রতিটি কক্ষে একটি করে রাউটার থাকবে। একেকটি কক্ষে যদি দুইজন বা তিনজন থাকে তাহলে তাদের একটি রাউটারের ব্যবহারের সুযোগ থাকবে। প্রত্যেক কক্ষেই রাউটারগুলো মেশ কানেকশনে কাজ করবে। আমাদের এ অপটিক্যাল ফাইবারে যখেষ্ট পরিমাণে ব্যান্ডউইথ আছে। সেই ব্যান্ডউইথ দিয়ে শিক্ষার্থীদেরকে ডিজিটাল সেবাসমূহ ভালোভাবে দেয়া যাবে। 
 
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. টি. এম. মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. রাশেদুজ্জামান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকী, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হাফিজুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, আইসিটি সেল-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহা: শরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড-এর প্রকৌশলী মোঃ এমরান খান প্রমুখ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট