তানোরে ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে নারী প্রার্থী
দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলায় উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম উত্তোলন করছেন নির্বাচনী প্রার্থীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আসন্ন ইউপি নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলার সাধারন মানুষের মাঝে বইছে নির্বাচনী আমেজ। সাধারন মানুষের আশা এলাকার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব, জনদরদি, সুবিচারক, নীতিবান ব্যক্তি কে তারা তাদের মূল্যবান ভোট দিবেন।
তানোর উপজেলা নির্বাচন কমিশন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন হবে। প্রতিটি ইউনিয়ন থেকে মনোনয়ন তুলতে আসছেন জনগন।আওয়ামীলীগ ও বিএনপি থেকে এখনও কেউ মনোনয়ন তোলেন নি। তবে সতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে মনোনয়ন তুলেছেন।এদিকে ০৬ নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের ০৯ নং ধানোরা ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোসাঃ আক্তার বানু নির্বাচন করবেন বলে জানা গেছে।তানোরের নির্বাচনের জরীপে তিনি প্রথম নারী যিনি সাধারণ সদস্য হিসেবে নির্বাচনী মনোনয়ন তুলেছেন।
মোসাঃ আক্তার বানু সাংবাদিকদের জানান, দেশের উন্নয়নে যখন নারীরা এগিয়ে যাচ্ছে তখন আমি কেনো অংশ নিবো না। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারী হয়ে দেশ শাসন করেন, আমি তাকে অনুষরণ করি।সাক্ষাতকারে, তিনি আরো বলেন, কামারগাঁ ইউনিয়নের ০৯ নং ওর্য়াডকে মাদক ও সন্ত্রাস মুক্ত ওর্য়াড হিসেবে গড়ে তুলার লক্ষ্যে এবং অত্র-এলাকার সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ও সুবিধা বঞ্চিত দুস্থ দরিদ্র অসহায় মানুষের সেবা করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৯নং ওয়ার্ড সদস্য/ মেম্বার পদপ্রার্থীতা ঘোষণা করেছি। আমি এলাকার ময়মুরুব্বি ও সুধিজনদের দোয়া ও ভালোবাসা নিয়ে তাদের পাশে থেকে কামারগাঁ ইউনিয়নের ০৯ নং ওর্য়াডকে একটি আধুনিক ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তুলতে চাই।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied