ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ৩:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির  (রাবিসাস) ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে টেলিভিশন সংবাদ মাধ্যম ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদিরকে সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মাহবুব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
 
গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজিদ হোসেন (প্রথম আলো) ও লুবনা শারমিন (জনকণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (দেশ টিভি), কোষাধ্যক্ষ শাকিবুল হাসান (খবরের কাগজ ও বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রান্ত কুমার দাশ (প্রতিদিনের বাংলাদেশ), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস (স্পটলাইট) ও কার্যনির্বাহী সদস্য রাফি উজ্জামান (সকালের সময়)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে আছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইরফান তামিম (যুগান্তর) ও সহ-সভাপতি অর্পণ ধর (সমকাল)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (রাজশাহী ব্যুরো প্রধান, আগামীর সময়), সাবেক সভাপতি সুজন আলী (নিজস্ব প্রতিবেদক, নিউ এইজ), সাবেক সভাপতি নোমান ইমতিয়াজ এবং বিদায়ী কমিটির উপদেষ্টা আসিফ আজাদ সিয়াম। 

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা