"গৃহ সূচনা" প্রকল্পের নতুন করে টেন্ডার আহ্বান
অবশেষে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশনের সাথে জাগৃক এর চুক্তি বাতিল
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর আওতাধীন মিরপুর" ১৬ নং সেকশনের (গৃহসুচনা) আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভবন নং-১৩ (সংশোধিত ভবন নং ৭) এবং ভবন নং-৮ (সংশোধিত ভবন নং-১৪) কল্যানপুর হাউজিং এষ্টেট প্রকল্পের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশনের সাথে চুক্তি বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে মর্মে অফিস সূত্র নিশ্চিত করেছে।।
গত ১৯/০৪/২০২৬ ইং তারিখে দৈনিক সকালের সময় পত্রিকায় প্রথম পাতায় ""আট বছরেও শেষ হয়নি 'গৃহসুচনা প্রকল্পের কাজ, দুর্নীতির মাধ্যমে বিল প্রদান"" শিরোনামে সরেজমিনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন ।।
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, টেন্ডার আইডি নাম্বার-NHA/HRS-02/14(2017-2018,তাং-২৬.০৬.২০১৯ প্রকল্পের মোট টাকার পরিমাণ -১১৩,০৪,৯১,৯৪৯,৬৫ (একশত তের কোটি চার লক্ষ একানববই হাজার নয় শত উনপঞ্চাশ টাকা, পঁয়ষট্টি পয়সা মাত্র) । ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রকল্পের চুক্তির মেয়াদ অনেক আগে শেষ হলেও, এখনো কাজ শেষ করতে পারেনি ।
এবিষয়ে বিস্তারিত জানতে,গত কয়েকদিন ধরে একাধিকবার উপ-বিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি মিটিং আছেন বলে জানান,আজ সরেজমিনে অফিসে গেলেও তিনি কথা বলতে রাজি হননি।
আজ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ও গৃহসূচনা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কাওসার মোর্শেদ জানান , প্রকল্পের নির্ধারিত সময় পার হয়ে গেলেও, ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশন কাজ শেষ করতে না পারায়, তাদের সাথে "গৃহসূচনা" প্রকল্পের চুক্তি বাতিল করা হয়েছে । কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেয়েছে,এমন প্রশ্ন তিনি বলেন- পুনরায় টেন্ডার (রি-টেন্ডার) আহ্বান করা হয়েছে ।
যাচাই-বাছাই শেষে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নতুন ঠিকাদারের নিকট কাজ বুঝিয়ে দেওয়া হবে । তখন আপনারা জানতে পারবেন ।
তিনি আরো বলেন, দীর্ঘ আট বছর প্রকল্পের কাজ বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশন কাজ শেষ করতে পারেনি এটা ঐ প্রতিষ্ঠানের ব্যর্থতা ।
দীর্ঘ আট বছর কাজ না হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে , সেটা সরকারের উপর পড়বে কিনা ? এমন প্রশ্ন তিনি বলেন , ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) এর নিকট প্রায় পাঁচ কোটি টাকা বিল পাবে । সরকারি প্রতিষ্ঠানের যত ক্ষতি ওখান থেকে সমন্বয় করা হবে ।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ