ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৩:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে আধুনিক পেপারলেস অনলাইন পেমেন্ট সিস্টেম। চাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সোনালী ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।

২৭ এপ্রিল (সোমবার) বিষয়টি নিশ্চিত করেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান।

চাকসু সূত্রে জানা যায়, নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা এখন ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি ও বিল অনলাইনের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

পেমেন্ট সিস্টেমে শিক্ষার্থীরা তাদের নাম, বিভাগ, আইডি, সেশন, শ্রেণি এবং হলের নাম উল্লেখ করে নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারবেন। কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এই তিন মাধ্যমেই পেমেন্ট করার সুযোগ রয়েছে।

এ বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, “অগ্রণী ব্যাংকের সঙ্গে আমাদের পূর্ব থেকেই চুক্তি ছিল, তবে অনলাইন সেবার সুবিধা পুরোপুরি পাওয়া যাচ্ছিল না। তাই পরবর্তীতে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করা হয়। বর্তমানে অনলাইন ও অফলাইন দুই ধরনের পেমেন্ট ব্যবস্থাই চালু রয়েছে।” 

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা