ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রাইভেট এইচএসসি পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ১০ জুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ২:৭

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় (প্রাইভেট) অংশ নিতে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের ১০ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে। ১১ থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন চলবে। আর অনলাইন আবেদন ও এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে ঢাকা বোর্ডে জমা দিতে হবে।

রোববার (৬ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যাধাক

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২০১৬ সাল বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সাল বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া) সেসব বিষয়ে প্রাইভেটে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবেন না।


কলেজসমূহের নাম

সরকারি কবি নজরুল কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ; সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ; সরকারি দেবেন্দ্র কলেজে, মানিকগঞ্জ; সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর; সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী; সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ; সরকারি কুমুদিনী কলেজ ও নাগরপুর সরকারি কলেজ, টাংগাইল।

এছাড়াও সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর; সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর; মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর; সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী; সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

এমএসএম / এমএসএম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী