ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে টেলিগ্রামের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৫:৪৯

রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মিরপুর বিভাগ। রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে পর্নোগ্রাফি আদান-প্রদান ও বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মিরপুর বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় কতিপয় ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া ও বিতরণের কার্যক্রম চালাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে ঝটিকা অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাহিদ স্বীকার করেছে যে, সে ও তার সহযোগীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে নারীদের পর্নোগ্রাফি ভিডিও দীর্ঘ দিন ধরে বিক্রি ও সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার কাজ চলছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা