কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
কৃষি প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)’র মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় শেকৃবির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, শেকৃবির ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।
চুক্তিতে শেকৃবির পক্ষ থেকে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন মোঃ বদরুল আমিন।
এছাড়া চুক্তির সাক্ষী হিসেবে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. মোঃ জামশেদ আলম এবং ড. মোঃ আবুবক্কর সিদ্দিক স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং যৌথ একাডেমিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য