বাঁশখালীতে অঙ্গিকার নামাদিয়ে টাকা নিয়ে থানায় উল্টো অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালীতে জমি বিক্রির অঙ্গিকার নামা দিয়ে টাকা নেয়ার পর জমি রেজিষ্ট্রি সম্পাদন করে না দেয়ার উদ্দেশ্যে জমি ক্রয়ইচ্ছুক(অঙ্গিকার গ্রহীতা)র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মর্মে অভিযোগ উঠেছে।
উপজেলার গণ্ডামারা ইউপি'র ৩ নং ওয়ার্ডের মৃত্যু জমির আহমেদ এর ছেলে নবী হোসেন বলেন,গণ্ডামারা ইউপি'র পূর্ব বড়োঘানা ৮ নং ওয়ার্ডের নুরুল ইসলামের স্ত্রী হানোয়ারা বেগম আমাদের আত্মীয়,সে তাদের মাতার মৃত্যুর পর মাতৃিক সুত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করার জন্যে আমাদের কাছে প্রস্তাব দেন,সেই প্রস্তাবানুযায়ী আমরা উক্ত জমি খরিদ করতে রাজি হইলে, হানোয়ারা বেগম তার মেয়ের বিয়ের জন্যে জরুরি টাকা লাগবে বলে"করোনা মহামারিতে"রেজিষ্ট্রি অফিস বন্ধ থাকায় পরে রেজিষ্ট্রি সম্পাদন করে দিবে মর্মে আশ্বাস দিয়ে জমির মুল্য বাবত বিগত ২৭ ফেব্রুয়ারী ২০২০ ইং- তারিখে( তিনশত টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে)লিখিত অঙ্গিকার নামায় স্বাক্ষর প্রদান করিয়া হানোয়ারা বেগম এবং তার ছেলে ওসমান সহ উল্লেখিত তারিখে (দশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা গ্রহণ করেন। তার ছেলে ওসমান অঙ্গিকার নামার ৩ নং স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন।
কিন্তু অঙ্গিকার দাতা হানোয়ারা বেগম আজ-কাল বলে রেজিষ্ট্রি সম্পাদনে কালক্ষেপণ করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা সত্যেও ওই ব্যাক্তিবর্গের কোন কথাই অঙ্গিকারদাতা হানোয়ারা ও তার ছেলে ওসমান কর্ণপাত করেনি।এক পর্যায়ে তারা জমি বিক্রি বাবত আমাদের কাছ থেকে গৃহীত টাকার কথা ও লিখিত অঙ্গিকার নামায় স্বাক্ষর করেনি এমনকি টাকা ফেরত দিতে অস্বীকার করিলে আমরা আইনি সহায়তার জন্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বাঁশখালীতে অঙ্গিকারদাতা হানোয়ারা বেগম ও তার ছেলে স্বাক্ষী ওসমানকে বিবাদী করে মামলা নং-৫৯/২১ ইং দায়ের করি।মামলার বিষয়টি বিবাদীরা জানতে পারিলে জমি রেজিস্ট্রি সম্পাদন করিয়া দিবে মর্মে আশ্বাস প্রদান করায় ২য় ধাপে মহামারি চলার আগে আমরা উভয় পক্ষ কোর্টে হাজির হয়ে আপোষ মুলে বিবাদীদের জমিন করাই।পরে বিষয়টি আপোষ মীমাংসা করার জন্যে আমরা উভয় পক্ষগণ গত ৩ অক্টোবর ২১ইং- তারিখে মামলায় নিযুক্ত বিজ্ঞ কৌশলীর স্মরণাপন্ন হই।কিন্তু হানোয়ারা বেগম গংরা কোর্টে গিয়ে ভিন্ন মত পোষণ করায় আমরা কোর্টে বিবাদীদের জামিনের বিরোধীতা করে একটি পিটিশ্যান দায়ের করে কোর্ট থেকে বাড়ির উদ্যোশ্যে রওনা করি।আসার পথে উপজেলা সদর লক্ষ্মিপ্লাজা নামক মার্কেট এর সামনে আমার ছোট ভাই মুহাম্মদ ইমাম হোসেন বিবাদী হানোয়ারা বেগম এর কাছ থেকে ধারকৃত(পাওয়ানা)টাকার কথা বলিলে পরস্পরের মধ্যে মৌখিক তর্ক হয়।তর্কবিতর্কের কথা আমি শুনতে পেয়ে সেখান থেকে আমার ভাইকে আমি নিয়ে আসি।তর্কাতর্কি হলেও কোন ধরনের মারামরি বা হাতাহাতি হয়নি,জমি রেজিস্ট্রি সম্পাদন করে না দেয়ার জন্যে হয়তো একটা কৌশল অবলম্বন করেছে।অন্যথায় কোন ধরনের ঘটনা না হওয়া সত্যেও কেন তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো তা বুঝতে পারছিনা।তাছাড়া লিখিত অঙ্গিকার নামায় স্বাক্ষর প্রদান করে টাকা নেয়া সত্বেও বিবাদী হানোয়ারা বেগম ও তার ছেলে ওসমান সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর প্রদান করে টাকা নিয়েছে বলছে,তারা মুলত তিনশত টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গিকার নামায় স্বাক্ষর করে টাকা গ্রহণ করেছে,এব্যাপারে আদালতে চলমান মামলার তদন্ত ভার পেয়ে বাঁশখালী আনসার বিডিপি কর্মকর্তা দেলোয়ার হোসেন তদন্ত করেন,ওই তদন্ত রিপোর্টে সব সত্যতা ওঠে এসছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী
জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন
নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত
পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন
লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড
বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা
প্রবাসে থেকেও শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত: নৈয়াইর ডিগ্রি মাদ্রাসার উন্নয়নে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী বিএনপির সহ-সভাপতি মো. বাবুল খন্দকার
টঙ্গী হাজীর মাজার বস্তিতে জিএমপির বিশেষ অভিযান: অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
একটা ঘর আর তিন বেলা খাবার ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতামঃ বকশীগঞ্জের অসহায় বৃদ্ধ দম্পতির আকুতি
ভূরুঙ্গামারীতে রবীন্দ্র, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন
নানিয়ারচর ও লংগদু সংযোগ সড়ক বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেয়া হবে-দীপেন দেওয়ান এমপি
বৃষ্টির পানিতে ডুবলো সড়ক: দুই গ্রামের ভরসা সরু বাঁশের সাঁকো