ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিউলা)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি (২০২৬–২০২৭) ঘোষণা করা হয়েছে। গত ২৮ এপ্রিল সংগঠনের উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে এবং সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নতুন এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মুহম্মদ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শামসুল আলম রাসেল।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা; সহসভাপতি মনিরুজ্জামান সবুজ, শাহানাজ আক্তার, মোতাহের হোসেন, আক্তার আলী শেখ, শেখ শওকত হোসেন ও শেখ মাহিদুল ইসলাম যুবরাজ; যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মোশারফ হোসেন রিপন, মর্তুজা মুহাম্মদ অস্তিক, মেহেদী হাসান আপেল ও নূর হোসেন প্রধান; সহ-সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদ, এরশাদ আহমেদ ও আব্দুল আউয়াল শামীম পাটোয়ারী; সাংগঠনিক সম্পাদক মো. আবু রাসেল; কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফুল ইসলাম; সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রাব্বি; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কিরণ এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমদাদুল্লাহ মোল্লা; ক্রীড়া সম্পাদক মওদুদ আহমেদ ও সহ-ক্রীড়া সম্পাদক রুহুল আমিন; সংস্কৃতি ও নারী বিষয়ক সম্পাদক মাহমুদা খানম এবং সহ-সংস্কৃতি ও নারী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিনু; আইন বিষয়ক সম্পাদক মো. সায়ীদ উল্লাহ রনি ও সহ-আইন বিষয়ক সম্পাদক শেখ এনামুল হাসান; তথ্য প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন খোকন; গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিবুজ্জামান সৃপ্ত; দপ্তর সম্পাদক মো. আবেদ আলী ও সহ-দপ্তর সম্পাদক লুচিয়া ফাহিম বাধন; পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন; মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মঈন উদ্দিন বিপ্লব; আইন ছাত্র ও শিক্ষানবিশ বিষয়ক সম্পাদক মোজাম্মেল আহমেদ মৃধা পাভেল এবং সহ-আইন ছাত্র ও শিক্ষানবিশ বিষয়ক সম্পাদক নাঈম হাসান অভি ও এনায়েত হোসেন; ধর্ম বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন।
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আরিফা পারভীন, রাজিয়া সুলতানা, শিল্পী সুলতানা মেঘলা, দেলোয়ার হোসাইন, মো. সোহান, দেলোয়ার হোসেন অভি, এম এ সাহিদ, আরফান আহমেদ, তানজিনা আক্তার তুলি, মো. সাইফুল ইসলাম, মেহনাজ জাহান ইতি, মীর শাওন, মো. হাসনাইম ইমতিয়াজ, এ এইচ এম আব্দুল্লাহ মবিন এবং নিরব।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন নুর নবী বুলবুল, ফিরোজুর রহমান রিন্টু, নেছা মোসা. খায়রুন, সাজোয়ার রহমান পার্থ, জহিরুল ইসলাম সবুজ, আশরফুল আলম, অলিউর রহমান নয়ন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, হুমায়ুন কবির বাদশাহ, আব্দুর রাকিব, শায়েলা পারভীন পিয়া, আতাউর রহমান রুকু এবং মো. রাসেল আহম্মেদ।
নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ কামাল হোসেন বলেন, তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করায় সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সকল সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।
তিনি আরও বলেন, সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ডিউলা একটি সক্রিয় অ্যালামনাই সংগঠন, যা আইন পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ও প্রভাবশালী ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর