ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৬ বিকাল ৫:৩
“সরকারি খরচে বিরোধের শেষ , সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে। এতে তরুণদের প্রতিনিধি হিসেবে প্যানেলিস্ট ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী মারিশা রহমান। গতকাল (২৮ এপ্রিল) সকাল ১০ টায় ঢাকার শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় পর্যায়ে এ দিবস পালিত হয়।
 
মারিশা রহমান জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, রাবি ইউনিটের সদস্য সচিব। দেশের বর্তমান প্রধানমন্ত্রীর “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এ দিবস উপলক্ষে একটি ব্যাপক ও তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। 
 
কর্মসূচিতে মারিশা রহমান বলেন, 'এই দেশের বহু মানুষ আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। ফলে আইনি প্রতিকার পেতে গিয়ে তারা দিনের পর দিন নানা ধরনের হয়রানির শিকার হন। এসব হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি ব্যয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে ভিকটিমদের দীর্ঘদিন কোর্টের বারান্দায় ঘুরে বেড়ানোর দুর্ভোগ থেকে মুক্তি দেওয়াই হওয়া উচিত এর মূল লক্ষ্য।'
 
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও আইনগত সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ অপরিহার্য। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য

‎সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা