ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আনন্দঘন পেিরবেশে পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ৪:৪৩

‘পাঁচ যুগেরও বেশি বছর ধরে সাংবাদিকতার আদর্শ, ঐতিহ্য ধারণ করে চলেছে পাবন প্রেসক্লাব। দেশের অন্যতম প্রাচীন এই সাংবাদিক সংগঠন পাবনা প্রেসক্লাব ১ থেকে ৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে তার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। 
অত্যন্ত আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উদ্‌যাপন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরি পিন্টু।
এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
পরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বাদ্য বাজনার তালে তালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। এতে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষে অতিথি  থাকবনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। পরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে শুক্রবার কেক কাটা ও মিষ্টি মুখ করার মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের বর্ণাঢ্য আয়োজন।
সমাপনী দিন আগামীকাল  রোবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্য হিসেবে যুক্ত হন।
প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি জেলায় পেশাদার সাংবাদিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী