ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জিয়া পরিষদের প্রোগ্রামে বাধ্যতামূলক অংশগ্রহণে রুমে তালা দেয়ার অভিযোগ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১২:১২

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জিয়া পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় কয়েকজন নবীন শিক্ষার্থীর রুমে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজকে।

শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত অনুষ্ঠানে নবীন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। এ সময় কয়েকটি রুমে ২–৩ জন শিক্ষার্থী অবস্থান করায়, বেলা প্রায় ১০টার দিকে সংশ্লিষ্ট রুমগুলোতে তালা দিয়ে চাবি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

পরিচয় গোপন রাখার শর্তে এক নবীন শিক্ষার্থী বলেন, “আমাদের সবাইকে প্রোগ্রামে যেতে বলা হয়েছিল। বেশিরভাগই গিয়েছিল, কিন্তু আমরা কয়েকজন হলে থাকায় রুমে তালা মেরে চাবি নিয়ে যায়। পরে প্রোগ্রাম শেষে এসে তালা ভেঙে রুমে ঢুকতে হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ। তিনি বলেন, “বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। জুনিয়ররা পরীক্ষা দিতে যাচ্ছিল। কয়েকজন গেছে, কয়েকজন যায়নি। আমি ওদের কাছে গেলে ওরা বলে চাবিগুলো রাখতে। ওদের কয়েকজনের কাছে চাবি ছিল, কয়েকজনের কাছে ছিল না। আমি বলেছি সবাই চলে আসলে চাবি নিয়ে আসতে।”

এ বিষয়ে শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমি অবগত নই এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী জানান, “আজকের অনুষ্ঠানটি জিয়া পরিষদের নিজস্ব আয়োজন ছিল, শিক্ষার্থীদের জন্য নয়। তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানানো হয়নি। এ ধরনের কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা