নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি রাসেল, সম্পাদক রাহান
বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে এন.বি.এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর জেলা জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বার্তা বয়ে যাচ্ছে।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সজিব রহমান সজিবকে সভাপতি ও করিম উদ্দিন চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল এবং আবদুর রহমান আনাসকে আহবায়ক ও আশরাফুল করিম পাবেলকে সদস্য সচিব করে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের কমিটিও অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাজিম উদ্দিন রনিকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন।
৩৭ সদস্যের এই কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সহ-সাধারণ সম্পাদকসহ পৃথকভাবে প্রচার, দপ্তর ও সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, ঘোষণার ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পরপরই নোয়াখালীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে অভিনন্দন বার্তায় সরগরম হয়ে ওঠে নেতাকর্মীদের প্রোফাইল ও টাইমলাইন।
এমএসএম / এমএসএম
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট
হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি
বাবা-মায়ের স্নেহবঞ্চিত শিশু সোহানার পাশে নরসিংদীর ডিসি
নাজিরপুরে শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে জাল স্বাক্ষরের অভিযোগ
রায়গঞ্জে পারিবারিক বিরোধে হত্যা, ২ বছর পর গ্রেপ্তার আপন ছোট ভাই
কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা
পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু :নির্যাতনের অভিযোগ পরিবারের, আত্মহত্যাচেষ্টার ভিডিও পাওয়ার দাবি পুলিশের
সিলেট ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ কে এই আনোয়ারের
বাবুই শিশুসাহিত্য উৎসবে সেরা লেখকের সম্মাননা পেলেন কবি এনামুল হক পলাশ