ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় ৫ হাজার ৭'শ ৬০ কেজি ভারতীয় জিরাসহ, আটক ১


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ৩:৩১

মৌলভীবাজারের বড়লেখায় বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে ৫ হাজার ৭'শ ৬০ কেজি ভারতীয় জিরাসহ ১ জনকে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল। এসময় ভারতীয় জিরা বহনকারী ১ টি ট্রাক জব্দ করে বিজিবি।

শনিবার (২ মে) রাতে উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় জিরা জব্দ করে বিজিবি। 

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ নামক স্থানে অভিযান চালায়। এসময় অভিযানস্থ স্থান থেকে ৫ হাজার ৭'শ ৬০ কেজি ভারতীয় জিরাসহ ১ টি ট্রাক জব্দ করা হয়।জব্দকৃত ভারতীয় জিরা ও ট্রাকের সিজার মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৪০ হাজার টাকা। 

এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন (এসইউপি) জানান, বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় জিরা কাস্টমসে জমা দেয়ার বিষয়ে আইনী কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা