গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ পালিত হয়েছে।
রবিবার (৪ মে) বেলা ২ টায় র্যালি ও মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
ক্যাম্পাস সাংবাদিকতার সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে গবিসাসের সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব বলেন, “বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার প্রশ্ন বা সংবাদ নিয়ে আলোচনা-সমালোচনা হতে পারে, কিন্তু সংগঠিতভাবে মব সৃষ্টি করে সাংবাদিকদের হেনস্তা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতা অনেকটা জলে বসে কুমিরের সঙ্গে লড়াই করার মতো। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হেনস্তার ঘটনা নতুন নয়। তাই এ পেশায় টিকে থাকতে হলে ধৈর্য, সাহস ও পেশাদারিত্ব অত্যন্ত জরুরি।”
দিবসটি উপলক্ষে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে গবিসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, “একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম সত্য তুলে ধরতে, জনমত গঠন করতে এবং সমাজের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “তথ্যপ্রবাহের এই যুগে গণমাধ্যমের দায়িত্ব বহুগুণে বেড়েছে। বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনই একটি সচেতন, মানবিক ও নিরাপদ সমাজ গঠনের প্রধান হাতিয়ার হতে পারে। মুক্ত গণমাধ্যমের পথচলা আরও শক্তিশালী হোক– এটাই আমাদের প্রত্যাশা।”
কর্মসূচিতে গবিসাসের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
Link Copied