গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) 'ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্ত:বিভাগ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।
রবিবার (৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এই টুর্নামেন্টে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সাথে বাংলা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় (৬-৫) গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলা বিভাগের গোলকিপার ঈউশার নৈপুণ্যে জয় তুলে নেয় বাংলা বিভাগ।
এরআগে, গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত এক্স লিজেন্ড দল অংশগ্রহণ করে।
গকসুর ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শীতল বলেন, 'বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ফুটবল চর্চার জন্য এমন আয়োজন ফলপ্রসূ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যহত থাকবে। ফুটবলের পাশাপাশি ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীদের জন্য ক্রিকেট, হ্যান্ডবলসহ অন্যান্য প্রতিযোগিতাও আয়োজন করা হবে। এতে ক্রীড়াঙ্গনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুযোগ পাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
Link Copied