ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ধর্মীয় অবমাননার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১২:২৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতনী ধর্মীয় স্লোগান ও অনূভুতিতে আঘাতে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩রা মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন 'বাণী অর্চনা সংঘ' একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় তারা 'সাম্প্রদায়িকতার কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'আমার ধর্ম আমার প্রাণ, সইব না আর অপমান', 'প্রশাসন ঘুমিয়ে কেন, জবাব চাই জবাব চাই' স্লোগান দিতে থাকে।

 এ প্রসঙ্গে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ও বাণী অর্চনা সংঘের সদস্য উৎস রায় চৌধুরী বলেন, 'সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সক্রিয় একটি গ্রুপ আমাদের ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা করেছে৷ আমাদের ধর্মকে ব্যঙ্গাত্বক ভাবে ব্যবহার করে পোস্ট করেছে। ধর্মীয় অনুভূতিতে এমন অবমাননা মানা হবেনা। আমরা ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী অর্পিতা সন্ন্যাসী স্মৃতি বলেন, ক্রাইম ইন জিবির পোস্টের মাধ্যমে ধর্মের ওপর আঘাত আনা হয়েছে। যা ন্যাক্কারজনক ঘটনা। এসকল কর্মকান্ডে যারা জড়িত প্রশাসনকে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। যেখানে ধর্মীয় স্ম্রীতি বজায় থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন, সাম্প্রতিক সময়ে করে কুচক্রী একটি মহল সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি নষ্ট করার জন্য তারা তাদের পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন প্রচারণা করে আসছে৷ প্রশাসনকে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত