ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘুষের টাকায় কোটিপতি রেলের ডিএফএ রহিম


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১২:৫৪

ঘুষ আর কমিশন বাণিজ্য যেন নিত্যসঙ্গী রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব বিভাগের। সরকারি কাজের বিল উত্তোলন থেকে শুরু করে সকল কাজেই কমিশন দিয়ে কাজ করতে হয়। এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন তুলতেও লাগে ঘুষ। আর ঘুষ না দিলে আজ, কাল পরশু এভাবেই চলে হয়রানি, কাটে মাসের পর বছরও। এসব হয়রানির মূলে আছেন রেলের পূর্বাঞ্চলের পেনশনের দায়িত্বে থাকা বিভাগীয় অর্থ উপদেষ্টা (ডিএফএ) মো. আব্দুর রহিমসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট। অতিরিক্ত প্রধান অর্থ উপদেষ্টা মো. সাইদুর রহমানের সহায়তায় এই সিন্ডিকেট দিনদিন আরো বেপরোয়া হয়ে ওঠছে বলে জানা গেছে। এই ঘুষের টাকায় ফ্ল্যাট, বাড়ি, গাড়িসহ অঢেল সম্পদের মালিকও হয়েছেন রহিম। নানা আলোচনা সমালোচনা থাকলেও সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে রেল অঙ্গনেই দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারি সেবামূলক এই প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলের পেনশনের দায়িত্বে থাকা ডিএফএ আব্দুর রহিম ঘুষ ছাড়া কোন কাজ করেন না। নির্ধারিত পরিমান ঘুষ না দিলে পেনশনের ফাইল নড়ে না। পেনশনের পাশাপাশি প্রভাব বিস্তার করে তিনি রেলের বিভিন্ন কেনাকাটা-সংক্রান্ত প্রায় প্রতিটি কমিটিতে যুক্ত থাকেন। এসব কেনা কাটায় শূন্য দশমিক ৫ শতাংশ কমিশন আদায় করেন তিনি। এসব ঘুষের টাকায় চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে বড় পরিসরের জমিসহ একটি ৪ তলা পুরাতন ভবন ক্রয় করে সেটিকে ১৪ তলায় উন্নীত করার কাজ চলমান আছে। নগরের পাহাড়তলী পিবিআই অফিস সংলগ্ন মোহনা টাওয়ারে কিনেছেন ফ্ল্যাট। এছাড়া হালিশহর ও আশেপাশের একাকায় আরো একাধিক ফ্ল্যাট থাকার খবর পাওয়া গেছে। মেয়েকে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়িয়ে চিকিৎসক বানাতে বিপুল অর্থ ব্যয় করেছেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছেন বিলাসবহুল গাড়ি। নিজ জেলা জয়পুরহাটে মার্কেটসহ তার বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া কক্সবাজারে একাধিক হোটেলে তার মালিকানায় শেয়ার থাকার তথ্যও পাওয়া গেছে। যা তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছে।
অপর একটি সূত্র জানায়, আবদুর রহিমের নামে থাকা লেডিস ক্লাবের উপরের বাংলোটিতে নিয়মবহির্ভূতভাবে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন, ভাড়াটিয়ারা ব্যবহার করছে রেলের গ্যাস ও বিদ্যুৎ। এমনকি পার্কিং স্পেসকেও দুটি কক্ষ বানিয়ে ভাড়া দিয়েছেন, আর গাছ কেটে করা হয়েছে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলের সম্পদ তেমনি নষ্ট হচ্ছে পরিবেশও।  
এবিষয়ে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের পেনশনের দায়িত্বে থাকা বিভাগীয় অর্থ উপদেষ্টা (ডিএফএ) আব্দুর রহিমের অফিসে গেলে ব্যস্ততার অযুহাতে কথা বলেননি। পরে তার মোবাইলে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা দিয়েও কোন জবাব পাওয়া যায়নি।
অপর একটি সূত্র জানায়, হিসাব শাখার ঘুষ বাণিজ্য ওপেন সিক্রেট। সম্প্রতি ২০ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে এক ব্যক্তির সাথে দর কষাকষির সূত্রপাত হয়। আরো বেশি না দেয়ায় টেবিলেই রেখে দেন। সেই টাকার ছবি ভাইরাল হলে বিষয়টি আরো স্পষ্ট হয়। বিষয়গুলো দায়িত্বশীলদের নজরে আসলেও কার্যত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অতিরিক্ত প্রধান অর্থ উপদেষ্টা সাইদুর রহমানের সংশ্লিষ্টতার সন্দেহ আরো ঘনিভুত হয়। 
এবিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান অর্থ উপদেষ্টা সাইদুর রহমানের মোবাইলে কল দিলে ঘুষ বাণিজ্যের বিষয়টি তিনি জানেন না বলে জানান। প্রতিবেদককে প্রমান দেওয়ার কথা জানান। ঘুষ বাণিজ্যে আপনার সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে এর জবাব না দিয়েই মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন।
অপর একটি সূত্র জানায়, রেলের হিসাব শাখায় প্রায় প্রতিটি টেবিলেই একেকজন রহিম আছে। এদের মাধ্যমে কমিশন আদায় করে উর্ব্ধতনরা ভাগ নিয়ে থাকেন। ফলে কোথাও কোন ত্রুটি বিচ্যুতি হলেও তারা ম্যানেজ করে থাকেন।
এবিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা পরিচালক (অর্থ) রফিকুল বারী খানের সরকারি মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা