ঢাকা বৃহষ্পতিবার, ১৪ মে, ২০২৬

ডিজিটাল প্রযুক্তিতে চিংড়ি চাষে শেকৃবি–টোকিও বিশ্ববিদ্যালয়ের কর্মশালা


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৪:৫২

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষকে আধুনিক ও টেকসই করতে চাষীদের নিয়ে পাঁচ দিনব্যাপী কারিগরি কর্মশালা “চিংড়ি চাষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার” শুরু হয়েছে।

সোমবার (৪ই মে) জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম খুলনার ডুমুরিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ছয় শতাধিক চিংড়ি চাষি অংশগ্রহণ করছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক আয়া সুজুকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। তাঁদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী চাষিদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে দেশীয় বিশেষজ্ঞরাও প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. গোলাম সারওয়ার, ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেদ মো. জিল্লুর রহমান রিগান, আশাশুনি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তাওহিদ হাসান, রামপাল উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শোহেবুল ইসলাম।

কর্মশালার মূল লক্ষ্য আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিংড়ি চাষের প্রচলিত পদ্ধতিকে আরও কার্যকর ও উৎপাদনশীল করা, পাশাপাশি পরিবেশবান্ধব ও জলবায়ু-সহিষ্ণু মৎস্যচাষ নিশ্চিত করা।

পাঁচ দিনব্যাপী এ কর্মশালা পর্যায়ক্রমে পাঁচটি উপকূলীয় এলাকায় অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ৫ মে আশাশুনি (সাতক্ষীরা), ৬ মে শ্যামনগর (সাতক্ষীরা), ৭ মে রামপাল (বাগেরহাট) এবং ৮ মে বাগেরহাট সদর এলাকায় কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করা হবে। এ জন্য অংশগ্রহণকারী চাষিদের চারটি দলে ভাগ করা হয়েছে— একটি নিয়ন্ত্রণ দল, একটি শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দল, একটি সাক্ষরতা ও গণনাদক্ষতা প্রশিক্ষণপ্রাপ্ত দল এবং একটি সমন্বিত প্রশিক্ষণপ্রাপ্ত দল। এর মাধ্যমে নির্ধারণ করা হবে কোন ধরনের প্রশিক্ষণ চিংড়ি চাষের উন্নয়নে সবচেয়ে বেশি কার্যকর।

আয়োজকরা আশা করছেন, এ কর্মশালা থেকে প্রাপ্ত তথ্য ভবিষ্যতের কৃষি ও মৎস্য খাতে প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয় ব্লাড কালেক্টরসের কমিটি গঠন

গণ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অতর্কিত হামলার শিকার শিক্ষার্থী

পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনে স্থানীয় যুবদলের হামলা, বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

ইবিতে ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

তরুণ কলাম লেখক ফোরামের নতুন নেতৃত্বে সিয়াম-ফুয়াদ

এসআরএম প্রযুক্তির সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে শেকৃবিতে মতবিনিময় সভা

সবজিতে বিষ আছে কি না জানা যাবে ঘণ্টাখানেকেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

বাউরেস কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৬ পেলেন মো. আমান উল্লাহ

বাকৃবিতে তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতি কর্মশালা শুরু

তত্ত্ব থেকে বাস্তবে: গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের শিল্প পরিদর্শন

শেকৃবি ছাত্রদলের কমিটি ঘোষণা যেকোনো সময়, আলোচনায় তরুণ নেতৃত্ব

ইবিতে পোষ্য কোটার দাপটে মেধাবীরা উপেক্ষিত