গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন, নেতৃত্বে রুম্মান-বিজয়
গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুম্মান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিজয় হোসেন।
সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সংগঠনের উপদেষ্টা এনামুল হক আট মাস মেয়াদি এ কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি কানিজ ফাতিমা লিমা ও মো. রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিমা আমিন, কোষাধ্যক্ষ মো. রাতুল আসাদ নকিব, সহ-কোষাধ্যক্ষ সাদিয়া আফরিন স্নিগ্ধা এবং দপ্তর সম্পাদক মোসা. আনিকা হাসান নিসা।
এছাড়া বাংলা বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক আইনুন নাহার ক্যামি এবং ইংরেজি বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান। জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরাবী ইমরোজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাইফ আশফাক তাসিন এবং সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরেফিন রিশাদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন দিব্য জ্যোতি চক্রবর্তী, এস. এম. রাকিব হাসান এবং এইচ. এম. কামরুজ্জামান।
এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল