ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুর বিভাগীয় পর্যায়ে কৃষি ব্যাংকের ২০২০-২১ অর্থ বছরে শতভাগ সফলতা অর্জন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ৩:৫৫
ফরিদপুর বিভাগীয় ৫টি জেলায় কৃষি ব্যাংকের সকল পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও পর্যালোচনা সভায় এই কথা উঠে এসেছে। 
 শুক্রবার সকাল ১০টায় শহরতলির ব্রাক লার্নিং সেন্টারে পর্যালোচনা সভায় ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা জানান বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার।  
কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আজিজুল বারী। 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতি প্রসন্ন দত্ত, উপ মহাব্যবস্থাপক মোঃ মেহেদি হাসান সহ ফরিদপুর বিভাগের ৫টি জেলার শাখা ব্যবস্থাপক গন।  
এসময় প্রধান অতিথি বলেন, কোভিড ১৯ পরিস্থিতিতে ২০২০-২১ অর্থ বছরে ফরিদপুর বিভাগের যে লক্ষমাত্রা নির্ধারন ছিলো তা সব ক্ষেত্রেই অর্জন করা সম্ভব হয়েছে। এটা একটি ব্যাংকের অগ্রগতিতে বড় সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন মুষ্ঠি বদ্ধ হাত এক করলে সব কঠিন কাজ সহজ হয়ে যায় এটি তার একটি উদাহরন। 
সভায় আরো জানানো হয় ২০২১-২২ অর্থ বছরে প্রনোদনা প্যাকেজে মোট বিতরণ ১১৭.৮৫ কোটি টাকা এখান থেকে আদায় হয়েছে ২৬.৪৯ কোটি টাকা যা মোট আদায়ের ২২%। মুুজিব বর্ষ উপলক্ষে ঋণ বিতরণ ২৪ কোটি টাকা এখান থেকে আদায় হয়েছে ৪.৯৫ কোটি টাকা যা মোট আদায়ের ২১%। সিএমএসএমই ক্ষেত্রে ঋণ বিতরণ ১৫ কোটি টাকা এখান থেকে আদায় হয়েছে ৩.১২ কোটি টাকা যা মোট আদায়ের ২১%।  
আমানত সংগ্রহে লক্ষমাত্রা এই অর্থ বছরে ৩৭৬.০৫ কোটি টাকা এ পর্যন্ত অর্জিত হয়েছে ৬৪.০৯ কোটি টাকা। মোট ঋণ বিতরণের লক্ষ ১৩.২৫ কোটি টাকা এ পর্যন্ত অর্জিত হয়েছে ১.৯৫.৬৩ কোটি টাকা।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা