ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ৩:৫৮

চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলমগীর নুরের বিরুদ্ধে বাসার ভাড়াটিয়াকে দিয়ে বাকলিয়া থানায় মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।  
জানা গেছে, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)'র সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন "নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা-বাংলাদেশ) এর  কেন্দ্রীয় চেয়ারম্যান আলমগীর নূরের বিরুদ্ধে ভাড়াটিয়ার সাথে বিরোধ সৃষ্টি হলে আবদুল মালেক নামের এক ব্যক্তি বাকলিয়া থানায় ২৩ সেপ্টম্বর মামলা করেন। গত ২১ সেপ্টেম্বর বাকলিয়ার ওসি রাশেদুল হক বিষয়টি জেনে উভয় পক্ষকে বৈঠক করে সমাধান করে দেয়ার আশ্বাস দেন। উভয় পক্ষকে  কাগজ পত্র নিয়ে থানায় আসার নির্দেশ দিলে এর পরে ভাড়াটিয়া আব্দুল মালেকের পক্ষ হয়ে সাংবাদিক নেতা আলমগীর নুরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রেকর্ড করেন। বাকলিয়ার ওসির ৭মিনিটের একটি অডিও রেকর্ডও সংরক্ষন রয়েছে। গত ১ মে সাংবাদিক আলমগীর নুরের সাথে আব্দুল মালেক নামের এক ব্যক্তি  দোকান গৃহের ভাড়াটিয়া হিসেবে চুক্তিবদ্ধ হয়। দোকান ভাড়া নেয়ার পর থেকে বিভিন্ন সমস্যা দেখা দিলে দোকান ছেড়ে দেয়ার  অনুরোধ করেন। এলাকার সন্ত্রাসী ভাড়া করে দোকানের মালিককে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। দোকান ছেড়ে দিতে কয়েক দফা নোটিশ প্রদান করা হয়। গত ৪ মে তারিখে একটি মিথ্যা কাল্পনিক গায়েবী ঘটনা সাজিয়ে ওসি বাকলিয়ার যোগসাজশে উক্ত চাঁদাবাজি মামলা দায়ের কওে হয়রানির চেষ্টা  করেন। সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক ঘটনার অভিযোগ চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চেয়ে সাংবাদিক নেতা আলমগীর নূর গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশর আইজিপি, মানবাধিকার কমিশনারর চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ ধরণের মামলা করার বিষয়ে জানার জন্য মামলার বাদী আব্দুল মালেকের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সাংবাদিক নেতা আলমগীর বলেন, বাকলিয়ার ওসি বিষয়টি সব জেনে শুনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে। তিনি কারণে কি উদ্দেশ্য মামলাটি নিয়েছে তদন্ত হওয়া দরকার। অন্যদিকে ওসি সমাধান করার কথা বলে একজন ভাড়টিয়ার পক্ষ আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নিয়েছে। যার কারণে আমি মিথ্যা মামলায় হয়রানি ও মানহানির হওয়ার বিয়ষটি বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি এবং এ ঘটনায় জড়িতদের শাস্তি হওয়ার দরকার বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা