প্যারফিনের পরিবর্তে বাজারে যাচ্ছে ক্ষতিকর ডাইমিথাইল
চট্টগ্রাম কাস্টম হাউসে এক নাটকীয় ঘটনা ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। প্যারাফিনের নাম দিয়ে আমদানি করা ক্ষতিকর ১৫৮ টন ডাইমিথাইল সালফোক্সাইড সলভেন্ট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। কাস্টমসের নিলাম শাখা থেকে এই ক্ষতিকর কেমিক্যালগুলো এসকেএম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান কিনে নিয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এসব ক্যামিকেল বাজারে আসলে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই বিষয়ে কাস্টমসের নিলাম শাখার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র জানায়, প্যারাফিনের ঘোষণায় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ১ লাখ ৫৮ হাজার ৪০০ কেজি পণ্য আমদানি করে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। যা পরবর্তীতে ডেলিভারি নেয়নি প্রতিষ্ঠানটি। ফলে বিগত ২০২৪ সালের ৩১ ডিসেম্বর নিলামের জন্য পরীক্ষা করে রিপোর্ট দেয়া হয়েছে। যেটির লট নং- ওবিপিসি-২/১২৯৮/২০২৪। ল্যাবটেস্টেও এটিকে প্যারাফিনের কথা উল্লেখ করা হয়েছে। তবে সম্প্রতি নিলাম হওয়া পণ্য ডেলিভারি নেওয়ার সময় বিভিন্ন ব্যবসায়ীদের দেখাতে গিয়ে এটি ডাইমিথাইল সালফোক্সাইড সলভেন্ট হিসেবে চিহ্নিত হয়েছে।
একাধিক কেমিক্যাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, খুচরা বাজারে লিকুইড প্যারাফিনের দাম কেজি প্রতি ৭ থেকে ৮০০ টাকা। আর ডাইমিথাইল সালফোক্সাইডের দাম প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে বেশি লাভের আশায় কেউ হয়তো প্যারাফিনের পরিবর্তে ডাইমিথাইল সালফোক্সাইড সলভেন্ট আমদানি করেছে।
সূত্র জানায়, লিকুইড প্যারাফিন ও ডাইমিথাইল সালফোক্সাইড দেখতে প্রায় একইরকম হলেও কাজের ক্ষেত্রে রয়েছে বিস্তর ফারাক। ডাইমিথাইল একটি শক্তিশালী দ্রাবক যা ত্বকের মাধ্যমে খুব দ্রুত শোষিত হতে পারে এবং অন্যান্য রাসায়নিক উপাদানকে শরীরে প্রবেশ করাতে সক্ষম। এটি মূলত শিল্পক্ষেত্রে বা চিকিৎসায় ব্যবহৃত হলেও, এর ব্যবহারের বেশ কিছু ক্ষতিকর দিক ও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটি মানব দেহের জন্য ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ এবং অত্যন্ত বিষাক্ত। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণে এটি কঠিনভাবে পরিহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফলে এই বিষাক্ত পণ্যটি কিভাবে অকশন হলো তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি কাস্টমস কর্তৃপক্ষের কোন অসৎ কর্কর্তা এর সাথে জড়িৎ কিনা তা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারি কমিশনার আবু সুফিয়ান বলে বলেন, বিষয়টি চেক করে দেখে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের তদন্ত ও আমাদের অনুসন্ধান চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা