ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এফ এম ট্যুরস এন্ড ট্রাভেল ’-এর জালিয়াতির ভয়ংকর রূপ


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ২:২৯

‎‎পবিত্র হজ্ব পালনের সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পরও হজ্বযাত্রীকে জিম্মি করার যে নজিরবিহীন অভিযোগ ‘এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস’ (লাইসেন্স নং- ০৭৭৫)-এর বিরুদ্ধে উঠেছিল, তার সত্যতা এখন দালিলিক প্রমাণের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত। সৌদি আরবের ভিসা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কনফার্মড টিকিট থাকার পরও স্রেফ অতিরিক্ত অর্থ আদায়ের হীন উদ্দেশ্যে হজ্বযাত্রী মো. শহিদুল ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল। তবে প্রশাসনিক কঠোরতা ও আইনি চাপে পড়ে এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে উঠেছে এই প্রতারক চক্র। ‎হজ্বযাত্রী মো. শহিদুল ইসলামের হজ্বযাত্রা যখন অনিশ্চয়তার মুখে পড়ে, তখন বিষয়টি আমলে নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেন ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব পরিচালক। তার ব্যক্তিগত উদ্যোগ ও কড়া নির্দেশের মুখে এজেন্সির সকল প্রতিবন্ধকতা অপসারণ করতে বাধ্য হয়। হজ পরিচালকের এই অনমনীয় অবস্থানের ফলে চূড়ান্ত পর্যায়ে সকল আইনি বাধা কাটিয়ে উক্ত হজ্বযাত্রী সফলভাবে সৌদি আরবে গমন করেন এবং তার হজ্বব্রত সম্পন্ন হয়। ‎তদন্তে দেখা গেছে, গত ২০ এপ্রিল সংবাদ প্রকাশিত হওয়ার পর এবং প্রশাসনিক চাপ বৃদ্ধি পাওয়ায় এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইদুর রহমান খান জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছেন। ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, অভিযুক্ত এমডি বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে (জঞএঝ, ঘচঝই ও নকধংয) ভুক্তভোগীর অর্থ ফেরত পাঠিয়েছেন। আইনজ্ঞদের মতে, অপরাধ সংঘটনের পর শাস্তির ভয়ে অর্থ ফেরত প্রদান করা মূলত ওই অপরাধের একটি প্রচ্ছন্ন স্বীকারোক্তি মাত্র। তড়িঘড়ি করে অর্থ ফেরত দিয়ে এই চক্রটি এখন নিজেদের সকল দায় থেকে ‘মুক্ত’ দাবি করার এক অপকৌশল গ্রহণ করেছে। ‎সংশ্লিষ্ট সচেতন মহলের মতে, একজন হজ্বযাত্রীকে ভিসা ও টিকিট থাকা সত্ত্বেও নিবন্ধিত তালিকা থেকে বাদ দেওয়া একটি ফৌজদারি অপরাধ। স্রেফ অর্থ ফেরত দিলেই এই অপরাধের গুরুত্ব লাঘব হয় না। বরং এটি হজ্ব ব্যবস্থাপনার স্বচ্ছতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর নামান্তর। এমতাবস্থায়, ‘এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর লাইসেন্স চিরতরে বাতিলসহ এমডি মো. সাইদুর রহমান এবং এর সাথে জড়িত মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। ‎ধর্ম মন্ত্রণালয় ও হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর উচিত এই চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে কোনো এজেন্সি সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতি নিয়ে এমন বাণিজ্য করার সাহস না পায়।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা