শ্রীনগরে মাদকসহ নারী কারবারি গ্রেফতার
শ্রীনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে লাকি আক্তার (৪২) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।
লাকি আক্তার বাড়ৈখালী দক্ষিণ হাটির মরহুম হামিদুর রহমানের স্ত্রী। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন ও এএসআই শাজাহান মিয়া উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের দক্ষিণ হাটি জমশের ফকিরের মাজারের সংলগ্ন রাস্তা থেকে লাকি আক্তার আটক করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীনগর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, লাকি আক্তারকে মাদক মামলায় মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি