ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রেলওয়ের গেইট কিপাররা চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মসূচি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ৪:২৩

চাকরি রাজস্বকরণের দাবিতে আবারও আন্দোলনের পথে বাংলাদেশ রেলওয়ে-এর প্রকল্পভিত্তিক গেইট কিপাররা। আগামী ১০ মে রেলভবনের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

গেইট কিপারদের অভিযোগ, দীর্ঘ ৯ বছর ধরে বারবার আশ্বাস দিলেও তাদের চাকরি রাজস্ব করা হয়নি। ২ বছরের প্রকল্প হিসেবে শুরু হলেও মেয়াদ বাড়তে বাড়তে ৯ বছরে গড়িয়েছে, অথচ স্থায়ী নিয়োগের কোনো অগ্রগতি নেই। এতে অনেকের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তারা ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

তাদের দাবি, যোগদানের সময় নির্ধারিত ১৪,৪৫০ টাকার বেতন এখনো অপরিবর্তিত রয়েছে। এমনকি এই সামান্য বেতন পেতেও ৭-৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে নজিরবিহীন বলে দাবি করেন তারা।

গেইট কিপাররা আরও জানান, অল্প বেতন, মানসিক চাপ ও চাকরির অনিশ্চয়তায় ইতোমধ্যে ২ জন আত্মহত্যা করেছেন এবং ১৬ জন স্ট্রোকজনিত কারণে মারা গেছেন (তাদের দাবি অনুযায়ী)। একইসঙ্গে কর্মস্থলে নেই বিদ্যুৎ, পানি কিংবা থাকার ন্যূনতম ব্যবস্থা—যার ফলে অমানবিক পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে।

একজন গেইট কিপার বলেন, “রেলওয়ের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করি, কিন্তু আমরা সবচেয়ে অবহেলিত। এই বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।”

গেইট কিপার নেতারা জানান, ২০২৩ সালে অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগের জন্য সার্কুলার জারি হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। আবেদনকারীদের কাছ থেকে ট্রেজারি চালান ফি নেওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে বলে অভিযোগ তাদের।

গেইট কিপার ঐক্য পরিষদের  নেতৃবৃন্দ  জানান, “৯ বছর ধরে একই বেতনে কাজ করছি। এখনো ১৪,৪৫০ টাকায় চাকরি করতে হচ্ছে, অথচ এই সামান্য বেতন পেতেও অনেক সময় ৭–৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, নেই পদোন্নতি বা স্থায়ী হওয়ার নিশ্চয়তা। থাকার জন্য নেই বাসস্থান, গেইটের পাশে যে কক্ষ আছে সেখানেও নেই বিদ্যুৎ বা পানির ব্যবস্থা। সব মিলিয়ে আমরা চরম বৈষম্য ও মানবেতর পরিবেশে কাজ করছি।”
তারা আরও বলেন, “জীবনযাপন অসম্ভব হয়ে উঠেছে।

চাকুরী স্থায়ীকরন এবং বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে ১০ মে রেলভবনে সামনে কর্মসূচি করা হবে, রেলওয়ে যদি কোন সুরাহা না করে তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জন্য কার্যালয়ে যাবো।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩