ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
ঢাকা জেলার অভ্যন্তরীণ ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত সংগঠন ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন (ডিভিএসএ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এ কে এম মুক্তাদিরু আলিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মুহাম্মদ হাসনাইন আহমেদ আব্দুল্লাহ।
আহবায়ক কমিটির নির্দেশক্রমে নবগঠিত কমিটি অনুমোদন করেন সংগঠনের বিদায়ী সভাপতি ইয়াসীর আরাফাত ও বিদায়ী সাধারণ সম্পাদক তাফসীরুল ইসলাম সাকিব। এছাড়া নতুন কমিটিতে কোষাধ্যক্ষ রেদোয়ান আহমেদ নিলয়, দপ্তর সম্পাদক মো: ইলহাম রসুল এবং প্রচার সম্পাদক হিসেবে মো: নাজমুল মাহমুদ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সভাপতির দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এ কে এম মুক্তাদিরু আলিফ বলেন, “ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে ডিভিএসএ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি ২০২১ সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। সভাপতি হিসেবে আমি এই সংগঠনকে আরও কার্যকরী করে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরো বলেন, “নবগঠিত কমিটির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতের ভেটেরিনারি নেতৃত্ব গড়ে তোলা, প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করাসহ—সারাদেশে ভেটেরিনারি সেবায় আমরা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হব।”
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য