ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল কিশোর


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ২:৪১

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় শুভ দাশ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (৬ জুন) সকালে উপজেলার নন্দীর হাট ধোপাড়দীঘির পাড় এলাকায় ফটিকছড়ি হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।  শুভ দাশ সাতকানীয়া উপজেলার ঢেউয়া দীঘির এলাকার দিনমজুর উষ্ণ পদ দাশের ছেলে। স্থানীয় ধোপাদীঘির পাড় এলাকায় নারায়ণ ভবনে ভাড়া থাকত তারা। দুই ভাই এক বোনের মধ্যে শুভ মেঝ।

সরোজমিন জানা যায়, সকালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (চট্ট মেট্রো ট-১১-১২৭৯) শুভকে ধাক্কা দিলে সে মহাসড়কের পাশে পড়ে যায়। ‍এ সময় মাথায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্তলেই প্রাণ হারায় শুভ। ট্রাকটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ফতেয়াবাদ স্কুল এলাকা থেকে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে এসআই আলমগীরের নেতৃত্বে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে লাশ উদ্ধার এবং বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে। পরে হাইওয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য শুভর লাশ চমেকে প্রেরণ করে।

এ ব্যাপারে গহিরা হাইওয়ে পুলিশের ওসি কামরুল আজম জানান, ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ