ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে ফটোজার্নালিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ৭-৫-২০২৬ বিকাল ৫:১০

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সাংবাদিক সমিতির (গবিসাস) ‘Visual Storytelling: The Art of Photojournalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২ টায় গবিসাস কার্যলয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷ 

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফটোগ্রাফার এবং দৈনিক আমার দেশ পত্রিকার চিফ ফটো এডিটর রফিকুল ইসলাম রেকু। তিনি ফটোজার্নালিজমের বিভিন্ন দিক, সংবাদচিত্রের গুরুত্ব, মুহূর্ত ধারণের কৌশল এবং পেশাগত বাস্তব অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।

এ সময় রফিকুল ইসলাম রেকু বলেন, “একটি ছবি কখনো কখনো হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী বার্তা বহন করে। একজন ফটোজার্নালিস্ট কেবল ছবি তুললেই হয় না, বরং ছবির মাধ্যমে সত্য ও বাস্তবতাকে মানুষের সামনে তুলে ধরতে হয়।”

কর্মশালার আবশ্যকতা নিয়ে গবিসাসের সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব বলেন, “ফটোজার্নালিজম কেবল ছবি তোলা পর্যন্ত সীমাবদ্ধ নয়; বরং এটি বাস্তবতা, অনুভূতি ও সময়ের গল্প তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। একটি ভালো সংবাদচিত্র সমাজের গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে পারে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে গবিসাস শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমন আয়োজন অব্যাহত রাখবে।”

কর্মশালায় গবিসাসের সদস্যদের পাশাপাশি আমার দেশ পাঠকমেলা, প্রথম আলো বন্ধুসভা, আজকের পত্রিকা পাঠকবন্ধু এবং গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা অংশ নেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা ফটোজার্নালিজম বিষয়ে হাতে-কলমে ধারণা লাভ করেন এবং সংবাদচিত্রের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত