শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের আয়োজনে ধর্মীয় নেতাদের তিন দিন প্রশিক্ষণের সমাপনী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষা সহিংসতা বাল্য বিয়ে প্রতিরোধ ও মোকাবেলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত গ্রহণ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসের হাট নামক স্থানে একটি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতগণ অংশগ্রহণ করেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে গত ৫ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ৭ মে (বৃহস্পতিবার) শেষ হয়।
কলমদর আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী ও পাঁকাটোলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসেত এর সভাপতিত্বে প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল এর সঞ্চালনায় প্রশিক্ষণটি সমন্বয় করেন। তিন দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) তনয় কুমার, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম ওয়াহিদুজ্জামান ও বিনোদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রশিক্ষণে বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম ওয়াহিদুজ্জামান বলেন, বাল্য বিবাহের কারণেই সন্তান প্রসবে বেশির ভাগ জটিলতা সৃষ্টি হয়। শিবগঞ্জ থানার এসআই তনয় বলেন, সামাজিকভাবে বাল্যবিবাহের আইন প্রয়োগ করতে হবে। বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধের প্রচার-প্রচারণা বাড়াতে হবে। প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাল্য বিয়ের কুফল কি তা নিয়ে মসজিদে আলোচনা করবেন। তাহলে বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে ইমাম ও পুরোহিতদের নিকট থেকে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে উপস্থিত ইমামদের অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ
রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ
নোয়াখালীতে জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার মানববন্ধন
মধুখালীতে মতবিনিময় সভায় হারানো ২০ টি বছর ফেরত চান সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম
নওগাঁয় আম সংগ্রহের সময় নির্ধারণ; ২২মে থেকে গুটি দিয়ে শুরু
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ত্রিশালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
তারাগঞ্জে ২৫ পিস ট্যাপেন্ডাডলসহ যুবক গ্রেফতার
আলফাডাঙ্গায় খাল পুনঃখননের উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন রাজারহাট উপজেলা ক্রিকেটটিম
তাড়াশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন
Link Copied