ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শেকৃবি ছাত্রদলের কমিটি ঘোষণা যেকোনো সময়, আলোচনায় তরুণ নেতৃত্ব


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, যেকোনো সময় ঘোষণা হতে পারে শেকৃবি ছাত্রদলের নতুন কমিটি। সম্ভাব্য নেতৃত্বে আসতে আগ্রহী নেতারাও ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যেও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন।

জানা যায়, শেকৃবি ছাত্রদলের বর্তমান কমিটি গঠিত হয়েছিল ২০২২ সালের ১০ মে এবং দুইদিন পর এই কমিটির মেয়াদ চার বছর পূর্ণ হবে। বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ কবির তাপস এবং সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির।

দলীয় সূত্র বলছে, নতুন কমিটি চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে চলছে জোর তদবির। সভাপতি ও সাধারণ সম্পাদক- এই দুই গুরুত্বপূর্ণ পদে কয়েকজন নেতার নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। সংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং দীর্ঘদিন ধরে মাঠে ভূমিকা রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবেন, সে সিদ্ধান্ত নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর।

শেকৃবি ছাত্রদলের সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় ২০১৩–১৪ সেশন থেকে রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলার মো. আব্দুস সামাদ। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত।

এছাড়া ২০১৬–১৭ সেশন থেকে আলোচনায় রয়েছেন বাগেরহাটের জিবরাইল শরীফ, ঝিনাইদহের রাশেদ খান মিলন, ব্রাহ্মণবাড়িয়ার মো. সাইনুর রহমান হৃদয়, ঠাকুরগাঁওয়ের মো. রাসেল পারভেজ, চুয়াডাঙ্গার মো. জিল্লুর রহমান এবং সাতক্ষীরার শেখ আহসান হাবিব। তারা সবাই বিভিন্ন বিভাগে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত।

অন্যদিকে ২০১৮–১৯ সেশন থেকেও কয়েকজন নেতা সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে নাটোরের মো. শোয়াইব ইসলাম এবং ময়মনসিংহের মো. সামিউল ইসলাম আকাশের নাম উল্লেখযোগ্য।

পদপ্রত্যাশী নেতারা বলছেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের দিয়েই নতুন কমিটি গঠন করা হলে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে। তারা আরও বলেন, সংগঠন ও সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ওপরই নির্ভর করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তাদের ভাষ্য, দলের শীর্ষ নেতৃত্ব যাকে যে দায়িত্ব দেবেন, তা সবাই মেনে নেবেন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা