তত্ত্ব থেকে বাস্তবে: গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের শিল্প পরিদর্শন
মুক্ত চিন্তা, গবেষণা ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়েই গড়ে ওঠে একজন দক্ষ পেশাজীবী। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব কর্মপরিবেশের অভিজ্ঞতাও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ভেটেরিনারি ও কৃষিভিত্তিক শিক্ষায় শিল্প পর্যায়ের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করে তোলে।
এই লক্ষ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১১তম ব্যাচের ইন্টার্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় একটি শিক্ষামূলক শিল্প পরিদর্শন। বুধবার (৬ মে) শিক্ষার্থীরা ধামরাইয়ে অবস্থিত কেবিসি এগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড পরিদর্শনে অংশ নেন।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে পৌঁছান। সেখানে তারা ফিড উৎপাদনের আধুনিক প্রযুক্তি, কাঁচামাল সংরক্ষণ ব্যবস্থা, ল্যাবভিত্তিক মান নিয়ন্ত্রণ কার্যক্রম এবং কৃষিভিত্তিক শিল্প পরিচালনার বিভিন্ন ধাপ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীরা ব্রয়লার ও লেয়ার ফিড উৎপাদনের পাশাপাশি ক্যাটল ফিড, মাছের ভাসমান ফিড, সরিষার তেল, চাল, আটা, ভূসি ও গম প্রক্রিয়াজাতকরণ ইউনিট ঘুরে দেখার সুযোগ পান। এছাড়া ফিড ফর্মুলেশন, বাই-প্রোডাক্টের ব্যবহার, ক্যানোলার প্রয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মিল পরিচালনার বিষয়েও হাতে-কলমে ধারণা লাভ করেন।
ইন্টার্নশিপ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করেন ড. মো. জামিনুর রহমান এবং ডা. তাসলিমা আক্তার। সফরের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের নানা বিষয়ে তথ্য প্রদান করেন এবং উৎপাদন ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।
সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. আব্দুল মাজেদ সালাফি বলেন, “আমাদের আশেপাশে এত বড় ও আধুনিক একটি এগ্রো প্রোডাক্ট প্রতিষ্ঠান রয়েছে, তা সরাসরি না দেখলে বোঝা সম্ভব ছিল না। এখানে এসে আমরা ফিড উৎপাদন, তেল ও আটা তৈরির প্রক্রিয়া এবং আধুনিক শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছি।”
শিক্ষার্থীদের মতে, এ ধরনের বাস্তবমুখী শিক্ষা সফর তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে দক্ষতা, জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি শিল্প পর্যায়ের এমন অভিজ্ঞতা তাদের শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা