ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

খিলগাঁওয়ে উদ্যোক্তাদের মিলনমেলা: ফ্রি মিটআপে নেটওয়ার্কিং ও প্রোডাক্ট ডিসপ্লের সুযোগ


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৯-৫-২০২৬ রাত ১১:৩৩
রাজধানীর খিলগাঁও এলাকার উদ্যোক্তাদের নিয়ে ব্যতিক্রমধর্মী এক মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোক্তাদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।শনিবার (৯ মে ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রঁদেভু পার্টি সেন্টার-এ অনুষ্ঠিত এ আয়োজনে নারী ও পুরুষ উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।মিটআপের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি না থাকা। উদ্যোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন
পাশাপাশি নিজেদের পণ্যের স্যাম্পল প্রদর্শনের সুযোগও পান অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে নেটওয়ার্কিং ও ব্যবসায়িক আলোচনার জন্য আলাদা টেবিলের ব্যবস্থা রাখা হয়। সেখানে উদ্যোক্তারা নতুন ব্যবসায়িক আইডিয়া, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।আয়োজক ও উদ্যোক্তা হিরা মনি বলেন,
“সকল উদ্যোক্তাকে এক ছাদের নিচে এনে পরিচিতি ও সহযোগিতার একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই একসাথে তৈরি হোক উদ্যোক্তাদের পথচলা।”
অনুষ্ঠানের সঞ্চালনাও করেন উদ্যোক্তা হিরা মনি। আয়োজকরা হলেন পারভীন শিরিন,কামরুন নাহার রুচি ও হিরা মনি। খিলগাঁওসহ আশপাশের এলাকার সকল উদ্যোক্তাকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল