বাউরেস কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৬ পেলেন মো. আমান উল্লাহ
কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) প্রবর্তিত ‘বাউরেস কৃষি সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন মো. আমান উল্লাহ।
শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াকুন সি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।
পুরস্কারপ্রাপ্ত মো. আমান উল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সহ-সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে কৃষিভিত্তিক গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের খবর সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে কাজ করে আসছেন। বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে বাকৃবি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন কৃষিভিত্তিক ম্যাগাজিনেও লেখালেখি করছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মো. আমান উল্লাহ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। কৃষি ও গবেষণার সংবাদ সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক কৃষি সাংবাদিকতা করতে আরও অনুপ্রাণিত করবে । কৃষি, গবেষণা ও প্রান্তিক মানুষের গল্প তুলে ধরার এই যাত্রায় এ অর্জন দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি বহুল আকাঙ্ক্ষিত পুরস্কার। ভবিষ্যতে দেশের স্বার্থে, দেশের কৃষিকে এগিয়ে নেওয়ার স্বার্থে কৃষি সাংবাদিকতা ও লেখালেখির কাজটি করতে চাই। বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস), বাকৃবি সাংবাদিক সমিতি, সহকর্মী, শিক্ষক, শুভানুধ্যায়ী ও সকল পাঠকের প্রতি কৃতজ্ঞতা ।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, পুরস্কারপ্রাপ্তদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও অনুপ্রাণিত করবে। বাউরেস এখন দেশের অন্যতম কার্যকর গবেষণা প্রতিষ্ঠান। যার স্বচ্ছতা ও দক্ষতার মডেল অন্যান্য বিশ্ববিদ্যালয়ও অনুসরণ করছে।
উল্লেখ্য, বাউরেস প্রতিবছর শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। এবার কৃষি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মো. আমান উল্লাহ এ সম্মাননা অর্জন করেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ
কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য
সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা
ডিআইইউতে ছাত্রদলের কমিটি, সভাপতি রাকিবুল-সম্পাদক ইব্রাহিম
Link Copied