ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেছেন।
রোববার (১০ মে) উপাচার্যের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি লিখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করছি, যা এই আবেদনপত্র জমাদানের তারিখ থেকেই কার্যকর হবে। গত ২০ মাস ধরে এই দায়িত্ব পালন করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে এবং নিবেদিতপ্রাণ সহকর্মীদের সঙ্গে কাজ করার যে সুযোগ পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছি।
তবে আমি আমার একাডেমিক দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করব।
তিনি বলেন, আমার দায়িত্ব পালনকালে যারা আমাকে সহযোগিতা করেছেন সব সহকারী প্রক্টর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, বিশ্ববিদ্যালয়ের শুভানুধ্যায়ী এবং সর্বোপরি আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে বাংলানিউজকে তিনি জানান, নিজেকে এবং পরিবারকে সময় দিতে এবং আরও বেশি একাডেমিক কাজে মনযোগ দিতে তিনি পদ থেকে অব্যহতি চেয়েছেন।
ঢাবির এ প্রক্টর বলেন, নতুন উপাচার্য আসার পর থেকে অনেকদিন ধরেই আমি পদত্যাগ করতে চাচ্ছিলাম। কিন্তু হুট করে চলে গেলে বিশ্ববিদ্যালয় সংকটে পড়ত। তাই আমি কিছুদিন সময় চেয়েছি৷ এটি রুটিন দায়িত্ব। কিন্তু এই দায়িত্বের কারণে আমি একাডেমিক কাজ এবং পরিবারকে সময় দিতে পারছি না। আমার মনে হয়েছে, আমার বিশ্রাম প্রয়োজন।
তিনি আরও বলেন, যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ে একটি গভীর সংকট চলছিল। এখন সে অবস্থা থেকে উন্নতি হয়েছে। এখন চলে গেলেও বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব পড়বে না। আমি অনেকদিন ধরেই উপাচার্যকে বলেছি। শেষ পর্যন্ত সমঝোতা হয়েছে। তিনি আমাকে ছাড়তে রাজি হয়েছেন।
Aminur / Aminur
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য