ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের প্রাক-প্রস্তুতিমূলক সভা সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ জাহাঙ্গীর আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আইরিন ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) লুৎফুর নাহার,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া,ময়মনসিংহ মহান বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এম এ হান্নান খান,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ তালুকদার,আলহাজ্ব জয়নাল আবেদীন,ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর আসাদুজ্জামান সোহেল,ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মূর্ধা,আব্দুল আউয়াল ফরাজি,জিয়াউল হাসান জামিল,আঃ মতিন।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী,সহকারী কমিশনার(ভূমি)মাহবুবুর রহমান,ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার