ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিজয়নগরে অভিমান করে এক ব্যাক্তির আত্মহত্যা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ১:২২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিমান করে এক ব্যাক্তির আত্মহত্যা।  শুক্রবার ৮ অক্টোবর দুপুরে নিজ বসতঘরে বাঁশের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মধু মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে মধু মিয়া (৫৫)। পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রায় বিশ বছর আগে মধু মিয়ার প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। ওই সংসারে তার দুই মেয়ে ও এক ছেলে ছিল। পরে তিনি পুনরায় আবার এক প্রবাসী মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর ২য় সংসারেও তাদের ঘরে আবার যমজ সন্তান জন্ম নেন। পরে হঠাৎ মধুর দ্বিতীয় স্ত্রী জর্ডানে চলে যান। তার স্ত্রী জর্ডান গিয়ে মধু মিয়াকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয়। দুইজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে মধু মিয়া মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। মধু মিয়া দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ও একমাত্র ছেলেকে বিদেশ পাঠিয়ে নিজে একা হয়ে পড়ে।পরিবারের সদস্যরা ধারনা মধু মিয়া হয়তো একাকিত্ব ও অভিমান করে নিজ বসতঘরে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাসান জানান, মধু মিয়ার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং