ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ২:১৮
ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। 
শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শাহজাহান আলী, শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ও বিশিষ্ট দাবারু ডা. রতন কুমার পাল। 
উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক চর্চা ও কৌশলগত চিন্তার অনন্য মাধ্যম। দাবা মানুষের মনোযোগ, ধৈর্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি মননশীল ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মানের এই দাবা টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি করবে। আমি আশা করি, এ আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং এখান থেকে নতুন প্রতিভাবান দাবাড়ুর আবির্ভাব ঘটবে।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট