বাউফলে নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া সেই চার স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ী মৌচাক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় এই চার শিক্ষার্থী। আজ তাদের অভিভাবকরা নিজস্ব তৎপরতায় গাজীপুরের ওই ভাড়া বাসায় মেয়েদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই অভিভাবকরা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চার ছাত্রীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে উদ্ধারকৃত ছাত্রীরা গাজীপুরের কাপাসিয়া পুলিশ ফাঁড়িতে নিরাপদ হেফাজতে রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছাত্রীরা পরিবারের ওপর অভিমান করে গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে গাজীপুরে এসেছিল। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ