ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চকরিয়ায় সাংবাদিক হান্নান শাহর পরিবারকে আর্থিক সহায়তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৬ রাত ৮:৪৯

প্রয়াত সাংবাদিক মরহুম এস এম হান্নান শাহ’র স্মরণে এবং তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও মরণোত্তর অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় চকরিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব রূপায়ণ দেব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি) এর সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক-প্রকাশক নূর হাকিম। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম। আয়োজিত অর্থ সহায়তা ও স্মরণসভায় বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকতায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মো. নাজমুল সাঈদ সোহেলের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধিসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রয়াত সাংবাদিক হান্নান শাহর পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। এসময়, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ণ দেব প্রয়াত হান্নান শাহ’র পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

 

Aminur / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার