ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে ভেলা বাইচ ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ৩:১১
ফরিদপুরের মধুখালীতে কলাগাছের ভেলার ব্যতিক্রমী বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের  কাদিরপাড়া পূর্বপাড়া একতা যুবসংঘের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার ৮ অক্টোবর দুপুর থেকেই বারাশিয়া নদীতে ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূরদূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক মানুষ। নদীতে দর্শকেরা নৌকায় চড়ে খালের পাড়ে ও সাকোঁর ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা। তাছাড়া এই বাইচ উপলক্ষে বারাশিয়া নদীর পাড়ে বসে গ্রাম্য মেলা।
 
মোঃ পারভেজ মোল্যার সার্বিক ব্যবস্থাপনায় খেলায় উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, নওপাড়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সিদ্দীক, মোঃ আতিকুর রহমান আতিক,আব্দুল্লাহ আল-মাহদি, মোঃ আবুল বাশার পান্নু, মোঃ কাওসার শেখ ও মোঃ আকরাম হোসেন প্রমূখ। ভেলা বাইচ  পরবর্তী  নদীতে সাতরিয়ে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১০/১২ জন অংশ নিলেও পুরস্কার  মাত্র একটি হাঁস, যে হাঁসটি ধরতে পারবেন সেই  পুরস্কার হিসেবে হাঁসটি পাবে। 
 
অনুষ্ঠানের অতিথি বৃন্দ  বিজয়ীদের মাঝে  পুরস্কার তুলে দেন। প্রথম স্থান অধিকারী মোঃ মাসুদ ও তার দলকে রাইচ কুকার, দ্বিত্বীয় স্থান মাসুদ ও তার দলকে পেসার কুকার ও তৃতীয় স্থান লিটন ও তার দলকে কেটলি পুরস্কার দেয়া হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত